অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবর

আরেক দফা বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৯ হাজার

দেশের বাজারে টানা তিনদিন ধরে বেড়ে চলেছে সোনার দাম। সবশেষ আজ বুধবার প্রতি ভরি ভালো মানের সোনার দাম (২২ ক্যারেট) ৬ হাজার ৯০৭ টাকা বেড়েছে। ফলে এখন থেকে প্রতি ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ৯ হাজার ১০১ টাকায়।

আজ বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। নতুন এই দাম আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪২ হাজার ৩০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার সঙ্গে বাড়তি রুপার দামও। বর্তমানে দাম বেড়ে ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ৬৫৪ টাকায় উঠেছে। ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৪৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension