বাংলাদেশরাজনীতি

হাদির কবর নজরুলের পাশে হওয়া ছিল ‘কাণ্ডজ্ঞানহীন’ সিদ্ধান্ত : মোস্তফা ফিরোজ

গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, জুলাই জাদুঘরের জন্য গণভবন জায়গা বেছে নেওয়া ঠিক হয়নি। এটি ড. মুহাম্মদ ইউনূস সরকারের ‌‘কাণ্ডজ্ঞানহীন’ একটি সিদ্ধান্ত ছিল।

ভালো কোনো স্থানে স্মৃতি হিসেবে জুলাই জাদুঘর স্থাপন করা যেত। কিন্তু সেটি করা হয়নি। গণভবনে শেখ হাসিনা বাস করেছে, বলেই জুলাই জাদুঘর হিসেবে বেছে নেওয়া হয়। এটি কোনোভাবেই উচিত হয়নি।

এ ছাড়াও কবি নজরুলের পাশে হাদিকে সমাহিত করা ছিল ড. মুহাম্মদ ইউনূসের ‘কাণ্ডজ্ঞানহীন’ একটি সিদ্ধান্ত ।
সাংবাদিক মাহফুজ হাসানের সঞ্চালনায় জাতীয় দৈনিক কালের কণ্ঠের ‌সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন তিনি।

ছাত্ররা কোনো কিছু করতে চাপ দিলেই ক্ষমতায় থাকার জন্য সব কিছু মেনে নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করে মোস্তফা ফিরোজ বলেন, ‘চুপ্পুকে যদি সে সময়ে মেরে ফেলা বা বঙ্গভবন থেকে বের করে ফেলতে পারত তারা তাহলে সেখানেও জাদুঘর বানাত। কারণ তিনি জানতেন ক্ষমতা আজ আছে তো কাল নাই।

বাংলাদেশ জাহান্নামে যাক তাতে তার কি?
কোনো পরিকল্পনা নাই, একটা মবতন্ত্র কায়েম করে, তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে বলে এই প্রবীন সাংবাদিক আরো বলেন, অন্তবর্তী সরকারের সময়ে মির্জা ফখরুল ইসলামও বলেছেন, উনি (ইউনূস) সমস্যায় পড়লে সবাইকে ডাকেন। কিন্তু উচিত ছিল অন্তবর্তী সরকারের সময়ে প্রতিনিয়ত রাজনৈতিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। উনি তাদের এড়িয়ে গিয়ে পারিবারিক, বন্ধুবান্ধব এবং ছাত্রদের নিয়ে ছিলেন। তিনি চেয়েছিলেন ছাত্রদের ওপর ভর করে ক্ষমতায় থাকবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension