
সারমিন চৌধুরী
নিত্য সংসারের গ্লানি টানতে গিয়ে
অগণিত নারী নীরবে ক্ষয় হয়,
আকাশ সমান যন্ত্রণা সহ্য করেও
ধৈর্যের পরীক্ষাতে এগিয়ে রয়।
অষ্ট আঘাতে উঠে দাঁড়ায় মনোবলে
সাক্ষী কন্টক পথের রক্ত ছাপ,
জীবন যুদ্ধে জানপ্রাণ লড়ে দিনরাত
পোহায় রান্না ঘরের অগ্নি তাপ।
পোড়া হাতে পাকায় সকলের ভোজ
বিশ্ব জয়ের মুচকি হাসি ওই মুখে,
জীর্ণ কোঠাকে স্বর্গের আসিয়ানা করে
রাখতে পরিবার বারো মাস সুখে।
মাতৃত্বের টানে যৌবনকে উৎসর্গ করে
স্বামীর অকাল মৃত্যুতে অটুল রয়,
বাড়ির বাহিরে পা কর্মবলে ফেলতেই
মহীয়সী রূপের বহিঃপ্রকাশ হয়।
সমাজের কথিত বেড়ি হটায় কলমে
একাকিনী সন্তানকে মানুষ করে,
সম্মানের রাজসিংহাসনে নারী থাকে
আলোকিত নারী জয়জয়কারে।



