
কোলকাতার অভিনয় শিল্পী কোয়েল মল্লিক সপরিবারে সুস্থ্য
সপরিবারে করোনা জয় করলেন কোলকাতার জনপ্রিয় অভিনয় শিল্পী কোয়েল মল্লিক। খবরটি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
১০ জুলাই ‘মিতিন মাসি’ অভিনেত্রী টুইট করে জানান, তিনি, বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল সিং কভিড-১৯-এ আক্রান্ত। চিকিৎসকের নির্দেশমতো তারা হোম কোয়রান্টিনেই ছিলেন।
রবিবার টুইট করে কোয়েল জানান, তারা প্রত্যেকেই এখন করোনামুক্ত এবং সুস্থ আছেন।
Can’t express our gratitude in words for all the love,concern,care & prayers that came our way through out this time!We all have completely recovered & tested negative for Covid 19🙏
— Koel Mallick (@YourKoel) August 2, 2020
শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি টুইট করেছেন, ‘‘প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই আমাদের কাছে। আমরা প্রত্যেকে সেরে উঠেছি। কভিড-১৯ টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে সবার।’’
অন্য দিকে পশ্চিমবঙ্গের প্রবীণ সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী করোনায় আক্রান্ত হওয়ায় তার মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীও হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে তিনি করোনা টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ আসে।
এর আগে রবিবার বিকেলে বলিউড তারকা অভিষেক বচ্চন জানান, তার বাবা কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে করোনা পজিটিভ রেজাল্ট নিয়ে এখনো হাসপাতালে আছেন অভিষেক।❑



