বিনোদন

পাঁচ বছরের দাম্পত্যের ইতি টানলেন অভিনেত্রী

দীর্ঘদিন ধরে পর্দা থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল ইভলিন শর্মা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাহো’ ছবির পর থেকে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। একই বছর তিনি ইন্দো-অস্ট্রেলিয়ান ডেন্টাল সার্জন তুশান ভিন্ডির সঙ্গে বাগদান সম্পন্ন করেন এবং ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তানও রয়েছে।

তবে হঠাৎ করেই শোনা গেল দুঃসংবাদ, দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। স্বামী তুশান ভিন্ডির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইভলিন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এইচটি সিটিকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা আমাদের সম্পর্ক শেষ করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের সন্তানদের একসঙ্গে বড় করে তোলার ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে আমরা আশা করি যে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা হবে। আমরা আশা রাখি যে এটি যতটা সম্ভব বন্ধুত্বপূর্ণ হবে। আমরা এই নতুন অধ্যায়টিকে আজীবন বন্ধুত্ব ও কো-প্যারেন্টিংয়ের ভিত্তিতে জীবনের নতুন অধ্যায় শুরু করছি।’

অভিনয়ে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ইভলিন শর্মা।

নিয়মিতই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। তার প্রকাশিত পোস্টগুলো ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে এবং দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, ২০২১ সালে বিয়ের এক মাস পরই তিনি একটি ছবি পোস্ট করে লিখেছিলেন ‘চিরকাল’। একই বছরের নভেম্বরে তাদের ঘরে আসে কন্যাসন্তান অ্যাভা রানিয়া ভিন্দি। এরপর ২০২৩ সালের জুলাইয়ে জন্ম নেয় তাদের পুত্রসন্তান আরডেন।

এর আগে ২০১৯ সালে সিডনিতে তুশানের সঙ্গে বাগদানের ঘোষণা দেন তিনি, যেখানে তিনি ‘হ্যাঁ’ লিখে সুখবরটি জানান।

২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইভলিন শর্মার। এরপর তিনি ‘নটাঙ্কি শালা’, ‘ইসাক’, ‘মে তেরা হিরো’, ‘ইয়ারিয়ান’সহ একাধিক ছবিতে অভিনয় করেন। এ ছাড়া ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জাব হ্যারি মেট সেজাল’ ও ‘কুচ কুচ লোচা হ্যায়’ ছবিতেও তাকে দেখা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension