বিনোদন

প্রত্যাশা পূরণ করতে পারেনি টম ক্রুজের সিনেমা, গুনতে যাচ্ছে লোকসান

হলিউড তারকা টম ক্রুজের সিনেমা মানেই দর্শকের প্রত্যাশা থাকে অ্যাকশন ও উত্তেজনায় ভরপুর গল্প। তবে সেই পরিচিত ধারা থেকে সরে এসে নির্মিত ‘ডিগার’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত সিনেমাটি ঘিরে এখন বড় অঙ্কের লোকসানের আশঙ্কা।

সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৮ কোটি ডলার। প্রচারণায় খরচ হয়েছে আরও প্রায় ১০ কোটি ডলার। সব মিলিয়ে ব্যয় দাঁড়িয়েছে ২৮ কোটি ডলার। অথচ বিশ্বব্যাপী সিনেমাটির আয় প্রায় ৪ কোটি ৬৪ লাখ ডলার বলে সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহান্তে ‘ডিগার’ আয় করে মাত্র ৮০ লাখ ডলার। টম ক্রুজের মতো তারকার সিনেমার জন্য এই আয় প্রত্যাশার তুলনায় অনেক কম। পরবর্তী সপ্তাহগুলোতেও দর্শক টানতে পারেনি ছবিটি।

সমালোচকদের মতে, সিনেমাটির গল্প ও ঘরানা প্রচারণায় যথেষ্ট স্পষ্ট হয়নি। টম ক্রুজকে সাধারণত ‘মিশন: ইমপসিবল’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমায় দেখা যায়। কিন্তু ‘ডিগার’ একটি গাঢ় রাজনৈতিক ব্যঙ্গাত্মক সিনেমা। এতে তিনি অভিনয় করেছেন খামখেয়ালি তেল ব্যবসায়ী ডিগার রকওয়েল চরিত্রে। পরিচিত ঘরানার বাইরে এই উপস্থাপন দর্শকের প্রত্যাশার সঙ্গে মেলেনি বলে ধারণা করা হচ্ছে।

সিনেমাস্কোরে এটি পেয়েছে ‘সি প্লাস’ গ্রেড, আর আইএমডিবিতে রেটিং ৭.৫। বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির হিসাব অনুযায়ী, ‘ডিগার’ থেকে সম্ভাব্য লোকসান হতে পারে ১৫ কোটি থেকে ২৪ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ অঙ্কটি প্রায় ৩ হাজার কোটি টাকার কাছাকাছি। তবে অন্যান্য স্বত্ব বিক্রি ও আনুষঙ্গিক আয় বিবেচনায় চূড়ান্ত লোকসানের পরিমাণ পরিবর্তিত হতে পারে।

সূত্র: আইএমডিবি ও ভ্যারাইটি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension