
জলরঙা সেই নদীর ধারে
হাসনাহেনা গন্ধ ছড়ায়,
মন খারাপের কাব্যগুলো
আকাশ জুড়ে বৃষ্টি ঝরায়।
জীবনের গতি মোহিনী মায়ায়
উদাসী মন দ্যোতনায় হারায়
তুমি তখন কোন মোহনায়?
জীবন সমীপে কত চাওয়া পাওয়া
তোমার জন্য রেখেছিলেম অমৃত সুধা,
বিষাদগুলো আগলে রেখেছি…
যেন যায় না দেখা।
তোমার বাড়ির সামনেটাতেই
আমার বসে থাকার বারান্দা।



