সাহিত্যকবিতা

দহনদগ্ধ হেমন্ত

আসাদুজ্জামান খান মুকুল

হেমন্তের আজ রূপ ভয়ংকর মাটি চিরে বাড়ছে জ্বালা,
তৃষ্ণায় ফাটে ধূ-ধূ প্রান্তর দিনের বুকে আগুন ঢালা।
হিমের দোরে ক্রুদ্ধ তপন গ্রীষ্মকালের দর্প হারে,
দহন-দাপে জ্বলছে জীবন বাঁচা দায় এই তাপের ভারে।

ধানের গাছও মুমূর্ষু প্রায় শিকড়ে নেই রসের ধারা,
শস্য পুড়ে যায় মাঠে প্রায় কৃষক কেঁদে দিশেহারা!
তপ্ত বাতাস চাবুক হানে শুকিয়েছে খাল-বিল নদী,
বিবর্ণ মাঠ ছাতকসম চায় বরিষা নিরবধি!

আকাশ-জোড়া ঘোর শূন্যতা,সূর্য ছোড়ে বিষাক্ত শর,
দেশের বুকে হাহাকার আজ প্রকৃতির রঙ মলিন ধূসর।
ঊর্ধপানে মেঘ ভেসে যায় নেমে এসে দেয় না সাড়া,
শিউলি-কুঁড়ি শুকায় তাপে হেমন্তের রূপ ছন্নছাড়া!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension