ভারত

ভারতের আইফোনের যন্ত্রাংশ তৈরির কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু

দক্ষিণ ভারতের টাটা ইলেকট্রনিকসের একটি কারখানায় শ্বাসরোধে তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানাটিতে অ্যাপলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়।

মঙ্গলবার এক সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, ভারতের তামিলনাড়ু রাজ্যের হোসুরে অবস্থিত কারখানাটিতে পানির ট্যাংক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ওই শ্রমিকরা। এ সময় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়। পত্রিকা দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সোমবার এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে টাটা ইলেকট্রনিকসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তামিলনাড়ুর শিল্পমন্ত্রী ভিরুধাই মাগাল কীর্থনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেন।

তিনি বলেন, প্রতিটি শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তের ফল অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension