
যুক্তরাষ্ট্র
অভিশংসনের হুমকি উড়িয়ে ইরান যুদ্ধের পক্ষে হেগসেথ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘প্রয়োজনীয়’ বলে দাবি করেছেন মার্কিন যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ। তাকে অভিশংসনের দাবি জোরালো হলেও এ নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী সামরিক পদক্ষেপের পক্ষেও দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হেগসেথ। এ সময় তিনি বলেন, কোনো পদক্ষেপ জনপ্রিয় না হলেও পরিস্থিতির প্রয়োজনে তা নেওয়া জরুরি হতে পারে।
ট্রাম্পের ইরানবিরোধী সামরিক অভিযান আবারও চালানোর সিদ্ধান্তকে সমর্থন করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। এ অভিযান নিয়ে রাজনৈতিক ও নির্বাচনী প্রভাবের প্রশ্ন উঠলেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।



