
লুৎফুর রহমান চৌধুরী
পানির কলসী যখন পানি শূন্য হয়ে পড়ে
তখন সেই পানপাত্রের তলা শুকিয়ে যায়
চিৎকার করে একবিন্দু জল,
কোনভাবে সংগ্রহ করতে পারে না,
বেদনায় ছটফট করতে থাকে শূন্য পাত্র।
হঠাৎ মেঘের নাইকুণ্ডল ছিদ্র করে,
বৃষ্টি পড়তে লাগলো মাটির বুকে-
হাহাকার করা পাত্রে উঠলো জলের ঢেউ।
জল পেতে না পেতেই ভুলে গেলো,
বাঁচাতে আসা বৃষ্টির প্রতিটি ফোঁটাকে–
কিছুদিন আগে বুকের ব্যথা জন্য
দুয়ারে দুয়ারে পাগল হয়ে মলম খুঁজছিল।
তাহার মাথায় ওপর ছাতা হয়ে যারা আসছিল
তাদের ভুলে গিয়ে বলছে
আমি আজ বাদশা, কারো প্রয়োজন নেই,
দুঃসময় ফেলে এসেছি
আমার কুঁজোর বুকে এখন যৌবনের তুফান।
স্বার্থপরের মতো মাথা এখন উঁচু করে বলছে
ঘরের খুঁটিতে মাটি বা পাথরের প্রয়োজন নেই
ভুলে গেছে সেদিনের কথা,
স্বার্থপর বৃষ্টি তাকে পানি দিয়ে–
নতুন জীবন দিয়েছিল।



