
রবিউল রতন
হেমন্ত মানে- সেই হারানো তুমি
বুকের গভীরে ক্ষত
বিনিদ্র রাত্রির
উঠোন জুড়ে অদৃশ্য কুহক
একলা ঘরের শূন্যতা- জীবন্ত ঘূর্ণি!
হেমন্ত মানে- হলুদ রোদের শরীর
স্নিগ্ধ ভালোবাসা
ডাহুকী চোখে- আলোর হাসি
নির্জনে চাঁদের আলিঙ্গন
ঠোঁটে ও বুকে নতুনের গান।



