
তুহীন বিশ্বাস
অন্ধ সমাজ গন্ধ শুঁকে বিষ ঢালে সভ্যতায়
দ্বন্দ্বের মাঝে ছন্দ খুঁজে রক্ত চোষে নব্যতায়,
স্বার্থ দিয়ে অর্থ আনে নষ্ট করে নিজ চরিত্র
ধ্বংস করে, পচন ধরে তবুও থাকে পবিত্র।
চশমা পড়ে আড়াল করে আসল আছে যতো
স্বচ্ছ সাজে রঙিন থাকে মাকাল ফলের মতো,
অপকর্মে-ই লিপ্ত থাকে চোখে নেই একটু লাজ
বোকা সেজে আমজনতা সহ্য করে সব কাজ।
সুশীল নামের মানুষগুলো বিক্রি করে দেশের মান
পয়সা পেলে সবই ভুলে নিতে পারে মায়ের জান,
রক্ত দেখলেও হাসছে তারা সমাজটার মৃত্যু চায়
কে ভালো আর কে মন্দ বুঝতে পারা ভীষণ দায়।



