Uncategorizedকবিতাসাহিত্য

গাঁদাফুলের বুক

সারমিন চৌধুরী

গোপনে হেমন্তীকাকে!
হলুদ গাঁদা চিঠি পাঠাই অনুরাগে
নবান্নের ঢাকে ছড়িয়ে দেয় আগমনী বার্তা।
পদার্পণে শিশিরভেজা দূর্বাদলে চলে উল্লাস
তখনও আনাগোনা থাকে শরতের শুভ্র মেঘের,
দিন ফুরাবার আগে সূর্য মুখ লুকাতে শুরু করে
হেমন্তের নরম কুয়াশার আলতো আবরণে,
দিনের পরিধি হয়ে আসে ক্রমশ অতি ক্ষুদ্রকার
প্রকৃতির বুকে চলে হেমন্তবরণের মহোৎসব।

অথচ আমি তখনও শুনি শরতের আহাজারি
ছায়ার শরীরে দেখি ভিন্ন ভারাক্রান্ত আকাশ,
ঋতুর রূপ বদলে আৎকে উঠছে কাঁচের মন
চারপাশ যেনো মিথ্যার কফিনে মুড়ে যাচ্ছে
কোনো মিছে সুখের অত্যধিক প্রলোভনে পড়ে;
তাদের চোখে চকচক করে হেমন্তের লোভী জল।
একদা চৌকস হেমন্ত শীতের ভয়ে পালিয়ে যায়
এদিকে হিম ঠান্ডায় জবুথবু দীপ্তিময় তরুপল্লব-
তখনই অনুতাপে নুয়ে পড়ে গাঁদাফুলের বুক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension