
আবু নাসিব
মাঝে মাঝে বিভ্রম এমন এক পর্যায় চলে যায়
চাঁদ আর তোমার মুখের পার্থক্য রেখা উবে যায় আমার দৃষ্টি থেকে।
যাওয়ার কথা বামে, হেঁটে চলি ডানে তোমার ঠিকানায়।
ভুল করে ডাকি, আসবে না জেনেও অপেক্ষায় থাকি বিস্তীর্ণ প্রান্তরে একা।
ভুলে যাই মন্দির আর মসজিদের পার্থক্য,
ঈশ্বর আর আল্লাহর সীমারেখা ঘুচে যায়।
প্রতীমা না পূজারিনি, বুঝি না পূজাটা কাকে দিতে হবে?



