
বিনোদন
ছেলের সঙ্গে প্রথম ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সুনিধি চৌহান
রূপসী বাংলা ডেস্ক:২০১২-র ২৪ এপ্রিয় গায়িকা সুনিধি চৌহান বিয়ে করেন সুরকার হীতেন সোনিককে। এ বছরের জানুয়ারিতে মা হয়েছেন সুনিধি। এতদিনে শেয়ার করলেন তাঁর শিশুপুত্রের ছবি।
ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি। বিশেষ করে সুনিধির ছোট্ট ছেলের এক্সপ্রেশনে মুগ্ধ সক্কলে।
সুনিধি গান গাওয়া শুরু করেন ৪ বছর বয়সে। ১৯৯৬-এ ১৩ বছর বয়সে শাস্ত্র ছবিতে গান গেয়ে বলিউডে পা রাখেন তিনি। মস্ত-এর রুকি রুকি সি জিন্দেগি, ফিজা-র মেহবুব মেরে, ধুম ছবির ধুম মচালে, পরিণীতা-র ক্যায়সি পহেলি ও দিদার সে-র মত অসংখ্য সুপার ডুপার হিট গান গেয়েছেন তিনি।



