
জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ইফতার মাহফিল
আটলান্টিক সিটি প্রতিনিধি: আটলান্টিক সিটিতে ‘জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির’ উদ্যোগে ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬ আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব মুহাদ্দিস আজিম উদ্দিন ।
সাউথ জারসিতে বসবাসরত প্রবাসী বৃহওর সিলেটবাসীসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। এই ইফতার মাহফিলে অনেক নারীও অংশগ্রহণ করেন। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে ।
জালালাবাদ এসোসিয়েশন অব আটলানটিক কাউন্টির সভাপতি তাহেরুজ্জামান চৌধুরী জিনু ও সাধারন সমপাদক সফিকুল ইসলাম বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের লোকজনকে সপরিবারে ইফতার মাহফিলে যোগদান করে তা সফল করায় ধন্যবাদ জানিয়েছেন।



