প্রবাস

জ্যামাইকার মহামায়া মন্দিরে বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উৎসবের আয়োজন এবারে নিউ ইর্য়ক সিটির জ্যামাইকায় করা হলো। গেল ১৭ এপ্রিল দিনব্যাপী এ উদযাপন করা হয় জ্যামাইকার মহামায়া মন্দিরে।

পায়েল সাহার গীতাপাঠে অনুষ্ঠানের শুরুর পর শ্রী রঞ্জিত সাহা এবং গোবিন্দ দাস শুভেচছা বক্তব্য রাখেন।

সাংস্কৃতিক পর্বে যন্ত্রসঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘পন্ডিত কিষান চন্দ্র মহারাজ তাল-তরঙ্গ’র পরিবেশনায়। এতে অংশগ্রহণ করেন স্কুলের সকল শিক্ষার্থী । পরিচালনা করেন স্কুলের স্বত্বাধিকারী শ্রী তপন মোদক।

বিনোদনমূলক ম্যাগাজিন ‘বৈশাখী আনন্দে’ অনুষ্ঠানে গান ,নাচ, অভিনয়, কৌতুক পরিবেশন করেন তমা চক্রবর্তী, বিকাশ বালা, সহদেব তালুকদার, রামদাস ঘরামী, প্রদীপ ভট্টাচার্য, বাসন্তী দাস, প্রমিতা চক্রবর্তী, মেঘ দাস, শ্রেয়া চক্রবর্তী। উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন গোবিন্দ দাস।

মঞ্চায়ন করা হয় ছোটদের হাসির নাটিকা ‘জলের খোঁজে।’ এতে অংশ নেন পূজা, ঈশান, প্রমিত, গ্লোরিয়া, পায়েল, জেসিকা ও প্রীয়ন্তি। পরিচালনা ছিলেন গোবিন্দ দাস।

বিশ্বজিৎ সাহার তত্তাবধানে ও তমা চক্রবর্তীর উপস্থাপনায় ‘সুরের লহরী’ গানের অনুষ্ঠানে প্রথমে ক্ষুদে শিল্পী প্রীতিষা, ইমন, ঈশান এবং পরে গান পরিবেশন করে তমা চক্রবর্তী, মৌসুমী চক্রবর্তী, টুম্পা সাহা, প্রাঞ্জলী দাস, বিশ্বজিত সাহা, সবিতা, নিভা দত্ত, প্রদীপ্তা পোদ্দার, ত্রিনয়নি তালুকদার, মৌমিতা সাহা, শিউলীকুন্ডু, প্রদীপ ভট্টাচার্য প্রমূখ। নৃত্য পরিবেশন করেন- প্রীতু সাহা, প্রীয়ন্তী পাল, জেসিকাবানিয়া, অদ্বিতা, কংকীতা। শেষে সংগীতে অংশ নেন বাংলাদেশের ক্লোজআপ খ্যাত সংগীত শিল্পী রাজীব ব্যানার্জি ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-ড. অশোক সাহা, জয়ন্তী ভট্টাচার্য, নির্মল পাল, গোপাল সাহা, প্রণব চক্রবর্তী, অমর দাস, রঞ্জিত দেব, গোবিন্দ জী বানিয়া, শম্ভু নাথ সাহা, রাজেন সাহা, রামদাস ঘরামী, সহদেব তালুকদার, বিকাশ বালা, মধুসূদন দত্ত, গৌতম সরকার, বিধান চন্দ্র পাল, স্বপন চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্য বিশ্বজিত সাহা, তপন সরকারসহ আরও অনেকে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension