যুক্তরাষ্ট্র

টিকা কার্যকর হলে তা বাধ্যতামূলক করা হবে না: ফাউসি

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানী ডা. অ্যান্তনি ফাউসি জানিয়েছেন, টিকা কার্যকর হলেও তা  বাধ্যতামূলক হবে না।

তিনি বলেন, টিকা নেওয়ার জন্য আপনি কাউকে বাধ্য করতে বা কাউকে জোর করার চেষ্টা করতে পারেন না। আমরা আগে কখনও তা করি নি।

বুধবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে একটি ভিডিও আলোচনায় এসব মন্তব্য করেন হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের এ সদস্য।

তিনি বলেন, ভবিষ্যৎ কোভিড-১৯ টিকা সাধারণ মানুষের জন্য বাধ্যতামূলক করার কথা সরকার ভাববে না। তবে স্থানীয় প্রশাসন চাইলে শিশুদের মতো কিছু গ্রুপের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলক করতে পারে।

তার মতে, স্বাস্থ্যকর্মীসহ নির্দিষ্ট কিছু গ্রুপের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা যেতে পারে; কিন্তু সাধারণ মানুষের জন্য তা করা যায় না। ❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension