যুক্তরাষ্ট্র

ট্রাম্প সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করতে পারেন: জার্মান প্রতিরক্ষামন্ত্রী

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এখন ‘অত্যন্ত বিস্ফোরণমূলক অবস্থার’ মুখোমুখি বলে মন্তব্য করেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার। আলজাজিরার খবর।

নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অপরিপক্ব বিজয় ঘোষণায়’ যুক্তরাষ্ট্র সাংবিধানিক সংকটে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।

চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বীই জয়ের দাবি করেছেন। এর মধ্যে ডেমোক্র্যাটের বিরুদ্ধে ভোট চুরির প্রচেষ্টার অভিযোগ এনেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ডেমোক্র্যাট প্রার্থীর জো বাইডেনের বক্তব্য, পরাজয়ের লজ্জা এড়াতে আদালতে যাওয়ার কথা বলেছেন ট্রাম্প।

সরকারি প্রচারমাধ্যম জেডডিএফ’কে জার্মান প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, এখনও ভোট গণনা চলছে। নির্বাচনের ফল তো নিশ্চিত হয়ে যায়নি।

তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করতে পারেন ট্রাম্প। এমন পরিস্থিতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে।

এদিকে মার্কিন নির্বাচনে প্রথম দিকে পাওয়া অঙ্গরাজ্যের ইলেক্টোরালগুলোতে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

ফক্স নিউজ জানিয়েছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশির ভাগ ফলাফলে দেখা গেছে ৪৫১ টি ইলেক্টোরালের মধ্যে ২৩৮ টি গেছে বাইডেনের ঘরে, ২১৩ টি পেয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের জন্য লড়েছেন প্রার্থী দু’জন। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension