প্রবাস

ডেনমার্কে বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব

রূপসী বাংলা ডেস্ক:উৎসবমুখর পরিবেশে ডেনমার্কে পালিত হলো সার্বজনীন বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এর সঙ্গে আয়োজন করা হয় পিঠা উৎসব। সুস্থ্ সংস্কৃতি চর্চা এবং প্রবাসে বেড়ে উঠা ভবিষ্যৎ প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচিত করে দিতে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

এতে যোগ দেন স্থানীয় কমিউনিটির পুরনো এবং শীর্ষ নেতৃবৃন্দ, শিশু, যুবা পুরুষ-মহিলারা। ঢাক-ঢোলের বাদ্য, বাহারি বৈশাখী পোশাক আর হরেক রকমের পিঠা, পায়েস, মিষ্টি, সন্দেশসহ বাঙালি খাবারে মেতে উঠেন সবাই।

পিঠা,পায়েস আর বাঙালিয়ানা খাবারের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে- ১৪২৫ সালকে স্বাগত  জানিয়ে  অনুষ্ঠান শুরু করেন নাসরিন আক্তার মুকুল ও খাদিজা খাতুন মিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ দূতাবাসের  রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথিসহ বাংলাদেশ অ্যাসোসিয়েশন সভাপতি জনাব তাইফুর রহমান ভুইয়া ও বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান আলীম প্রমুখ বক্তব্য রাখেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী আনন্দধারায় নাচ, গান, কবিতা, কৌতুক এবং কুইজ প্রতিযোগিতা উপেভোগ করেন দর্শকরা।  সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বৈশাখী আনন্দধারা, ডেনমার্কের নিয়মিত শিল্পী তুবা, অহনা, হাইফা, তিনা, অপুর্বা, লিয়া, মিশু, মিনি, সৈয়দ মো. সোয়েব অতিথি শিল্পী মুক্তাসহ প্রমুখ শিল্পী ।

বর্ষবরণ উৎসব ১৪২৫ সার্বিকভাবে সহযোগিতা করেছেন, মনোয়ারা বেগম লিলি , ফেরদৌসি পারভিন ভুইয়া, রেহেনা বেগম, সুমাইয়া শিমু, নিপা ইসলাম, সুমি রানী দাস, জাকিয়া সুলতানা, পলি আক্তার, ফারহানা ইসলাম সাথী, আইরিন পারভিন, মনোয়ারা পারভীন, বর্ষা কবীরসহ  আরও অনেকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension