
তুহীন বিশ্বাস
অনিবার্যে অনির্দিষ্টকাল নিরুদ্দেশ
কর্মযজ্ঞ নির্যাসের ফ্যাকাসে রূপ;
অলিন্দে দাঁড়িয়ে থাকে ধূর্তের দল
নশ্বরে অবিনশ্বরে প্রায়শ্চিত্ত মৃত্যু।
নিষিদ্ধে নিবিষ্ট চরিত্রে উচ্ছিষ্ট ছায়া
কণ্ঠনালী নিয়ন্ত্রিত সুগন্ধির আঁচলে,
প্রতিনিয়ত হেরে যেতে চাই স্বেচ্ছায়
তাই তলাবিহীন ঝুড়িতে মুক্তো রাখি।



