
নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন ও দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ায় আনন্দ সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও জাতিসংঘে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ায় নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ এক আনন্দ সভার আয়োজন করেছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জানায়, গত ২ অক্টোবর নিউ ইয়র্ক স্টেট উত্তর আওয়ামী পরিবারের উদ্যেগে বাফেলোর লাভজয়ের স্থানীয় রয়েলস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে সাবেক ছাত্র ও যুবনেতা কে এম ফাহিমের সভাপত্বিতে এই আনন্দ সভার আয়োজন করা হয়। সাবেক ছাত্র নেতা ও বর্তমান নিউ ইয়র্ক মহাগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আর্মির ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহিদ বকত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রশিদ বকত নজরুল, সিলেট জেলা আওয়ামী লীগের অর্থও গবেষণার সম্পাদক মোব্বাশির আলী, বিয়ানীবাজার সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাগর মো. সানু, ব্যবসায়ি তালহা বকত,বাফেলো আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু সায়িদ চৌধুরী, আমির আহমদ, মো. শাহজাহান, মো. শাহ আলম, মিজানুর রহমান মিজান, ফারজানা মোশাররফ , জুয়েল আহমেদ, মাসুক আহমদ, সুক্কুর আহমেদ, আকিকুর রহমান, জুবের আহমেদ, প্রমুখ।



