আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে যোগ দিলেন উশির পন্ডিত-দূরন্ত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে যোগ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ও দক্ষিণ এশিয়ার গর্বিত নারী উশির পন্ডিত-দূরন্ত। গত ২১ ডিসেম্বর শুক্রবার নিউইয়র্কের কিউ গার্ডেনের নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের ১৯০ সিরিমনিয়াল কোর্ট রুমে অনাড়ম্বর এক অনুষ্ঠানে বিচারক হিসাবে শপথ নেন তিনি।

the induction of Ushir Pandit-Durant as Justice of the Supreme Court of the State of New York

Posted by Ruposhi Bangla রূপসী বাংলা on Friday, December 21, 2018

গত ৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্কে সুপ্রিম কোর্টের ১১ জুডিশিয়াল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেট প্রার্থী হিসাবে জজ নির্বাচিত হন উশির পন্ডিত-দূরন্ত। এর আগে ২০১৫ সালের ৩ নভেম্বরের নির্বাচনে তিনি নিউইয়র্ক সিটির সিভিল কোর্টের জজ নির্বাচিত হন।
শপথ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক জোসেফ এ. জায়াস। এরপর যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার প্রতি সম্মান ও প্রদর্শন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কুইন্স বরো প্রেসিডেন্ট মেরিন্ডা কাটজ, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান (ডিস্ট্রিক্ট ২৪) ডেভিড ওয়েপ্রিন ও অ্যাস্বেলিউয়োম্যান (ডিস্ট্রিক্ট ২৫) ড, নিটা জেইন, কুইন্স কাউন্টির ডেমোক্রেটিক অর্গানাইজেশনের ল’ চেয়ারম্যান ফ্রাঙ্ক এ. বোলজ, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, সাউথ এশিয়ান ইন্দো-ক্যারিবিয়ান বার অ্যাসোসিয়েশন কুইন্সের প্রতিনিধি আলী নাজমী, কুইন্স কাউন্টির সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক গ্রেগরি এল. ল্যাসাক প্রমুখ।


অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিচারক উশির পন্ডিত-দূরন্ত। তিনি সত্য ও ন্যায়ের পথে থেকে বিচার কার্য পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension