বাংলাদেশরাজনীতি

নিরাপত্তা দিতে না পারলে ক্ষমতা ছেড়ে চলে যান: স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাশেদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। রাশেদ দাবি করেন, এই মুহূর্তে দেশের কেউ নিরাপদ নয়।

গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ বলেন, অভ্যুত্থানের সরকারের আমলে নুরুল হক নুরের মতো নেতাদের রক্তাক্ত করা হচ্ছে। এই সরকারকে কোনো ভাবেই জনগণের সরকার বলা যায় না। জনগনের নিরাপত্তা দিতে না পারলে ক্ষমতা ছেড়ে চলে যান। নুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো দুঃখ প্রকাশ করেননি, এতেই বোঝা যাচ্ছে তার নির্দেশই হামলা করা হয়েছে। এ দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত।’

রাশেদ আরও বলেন, ‘হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার। এ হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, খোদাবক্স চৌধুরী ও আইজিপিকে পদত্যাগ করতে হবে। বিচার করতে না পারলে সচিবালয় ঘেরাও করার কথা বলা হলে, শান্ত থাকার পরামর্শ দিয়ে যাচ্ছে সরকার। কিন্তু সরকার প্রধান ঘোষণা করলেও এখনও নুরুল হক নুরকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে না। জনগণের সাথে প্রতারনা করলে বরদাস্ত করা হবে না।’

জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে সরকারকে আমাদের রক্তের ওপর দিয়ে যেতে হবে। সরকারকে সহযোগীতা করতে চাই, কিন্তু তাদের প্রশাসন যেভাবে মানুষের ওপর হামলা করছে তাতে নানা ভাবে প্রশ্ন উঠছে। আজ নুর, কাল আপনার দলের নেতারা আক্রান্ত হবে। দেশে এই মুহূর্তে কেউ নিরাপদ নয়।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension