
নৌকার পক্ষে বেলজিয়াম আ.লীগের প্রচারণা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠে নেমেছেন বেলজিয়াম আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ব্রাসেলসে সহিদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, ‘প্রার্থী যেই হোক ভোট নৌকায়’ এই স্লোগানকে সামনে রেখে প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
সেই সাথে বিভিন্ন পোস্টার এবং প্রচারপত্র বিলি করেন নেতারা।
এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি বিধান দেব, হুমায়ন মাসুদ হিমু, নিরঞ্জন রায়, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, ফারুক মির্জা, যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, আরিফ উদ্দীন, মিথুন রায়, এবাদত হোসেন রতন।
নির্বাচনী প্রচারণায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের গুরুত্ব তুলে ধরে প্রবাসে অবস্থানরত ভোটারদের দেশে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে এবং দেশে অবস্থানরত তাদের পরিবার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের ভোট নৌকায় দিয়ে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে অনুরোধ করা হয়।
এছাড়াও আরো ছিলেন- জসিম উদ্দীন শাহিন, শেখ সেলিম, নাজনীন খানুম, তাহসিন, খান জাহের প্রমুখ।



