
“প্যান্ট পরতে ভুলে গিয়েছেন” ট্রোলড অভিনেত্রী
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির টপ অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রকুল প্রীত সিং৷ বলিউডে ‘ইয়ারিয়া’ ছবির হাত ধরে লাইমলাইটে আসেন৷ সম্প্রতি সিদ্ধার্থ মলহোত্রার বিপরীতে ‘আইয়ারি’ ছবিতে অভিনয় করেছেন৷
বক্স অফিসে রীতিমত কামাল দেখিয়েছে সেই ছবি৷ আপাতত অজয় দেবগণের সঙ্গে ‘দে দে প্যায়ার দে’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত নায়িকা৷ এত ব্যস্ততার মাঝেও নেগেটিভ কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন রকুল৷
গাড়ি থেকে নামার সময় পাপারাৎজি তাঁকে ঘিরে ধরে৷ ডেনিম শর্টসের সঙ্গে সাদা টিশার্ট এবং ডেনিম জ্যাকেট পরেছিলেন৷ ফ্যাশনের দিক দিয়ে দেখলে ট্রেন্ডি পোশাক৷ তবে নিমেষেই ট্রোলারদের কাছে ট্রোল এবং স্লাটশেম করার নতুন টপিক হয়ে গেলেন তিনি৷
রকুলকে ডেনিম শর্টসে দেখে একজন নেটিজেন কমেন্ট করে বসল, “গাড়ির সেশনের পর বোধহয় প্যান্ট পরতে ভুলে গিয়েছেন রকুল৷” নায়িকা সহ সকলেই বুঝেছেন গাড়ির মধ্যে সেশন বলতে সেই নেটিজেন অশ্লীল মন্তব্যই করেছে৷

রকুলও ছেড়ে দেওয়ার পাত্রী নন৷ কমেন্টটি তাঁর নজরে আসতেই লিখেছেন, “আমার মনে হয় এই সেশনগুলোর ব্যাপারে তোমার মায়ের ভালো আইডিয়া আছে৷ তাই তুমি আমার ব্যাপারে এরকম এক্সপার্ট কমেন্ট করতে পারলে৷”

তিনি এও লিখেছেন, “তোমার মাকে বল সেশন নিয়ে তোমায় ডিটেলস দেওয়ার পাশাপাশি একটু সাধারণ জ্ঞানেরও শিক্ষা দেয়৷ যতদিন তোমাদের মতো মানুষরা বেঁচে থাকবে ততদিন মহিলারা নিরাপদ নয়৷”




