কবিতাসাহিত্য

প্রত্যাশায় তুমি

সাবেরা হোসাইন

অরুণালোকের স্নিগ্ধ মায়ায় পাই
যদি তোর চিবুক ছুঁতে,
এ মন আমার শান্ত হবে জড়িয়ে
তোর হৃদয়টাকে।
অনেক আসা যাওয়ার মাঝে
তোর সুর যখন বাজে,
নতুন করে প্রাণের মাঝে
বেঁচে ওঠার আসা জাগে ৷
আবার যদি ফিরে আসি
পৃথিবীর এই পান্থশালায়,
সব হারিয়েও ধরার মাঝে
যেন তোমাকেই পাই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension