জাতিসংঘপ্রধান খবরবাংলাদেশ

ফখরুল-তাহেরসহ চার রাজনীতিবিদ নিয়ে জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের চারজন রাজনীতিবিদকে নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর মধ্যে রয়েছেন বিএনপি থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ সময় জানানো হয়, আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা, ২ অক্টোবর ফিরবেন।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের জাতিসংঘের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রোহিঙ্গা ইস্যুতে বিশেষ আলোচনা হবে। ২৬ সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা জাতিসংঘে বক্তব্য রাখবেন। এ সময় জুলাই অভুত্থানের আশা আকাঙ্খা জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পদক্ষেপ বিশ্বে তুলে ধরবেন।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension