বাংলাদেশভারত

বাংলাদেশিদের ভারত প্রবেশে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক

ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশিদের প্রবেশে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। আখাউড়া (আগরতলা), শ্রীমন্তপুর (সোনামুড়া) ও বিলোনিয়ার কাস্টমস স্টেশনে ইতোমধ্যে হেলথ ডেস্ক খুলেছে ত্রিপুরা সরকার।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজ্যের সিপাহিজালা জেলার সোনামুড়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে সম্প্রতি ডেঙ্গুর আকস্মিক প্রাদুর্ভাবের পর সোমবার থেকে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়।

রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তাৎক্ষণিকভাবে ডেঙ্গু শনাক্ত করতে পারে।

এখন পর্যন্ত কোনো বন্দরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। পরীক্ষার পর নিশ্চিত হয়েই বাংলাদেশিদের ত্রিপুরা প্রবেশে অনুমতি দেওয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension