ভারত

বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্ত সংলগ্ন মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের জন্য ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ির ঘোষণার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দাজ্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশে এ চার লেনের কাজ বাস্তবায়িত হবে। নিতিন গডকড়ি জানান, এই প্রকল্পে তিনটি বড় সেতু, একটি ফ্লাইওভার (আরওবি), পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস ও দুই পাশে সার্ভিস রোড তৈরি করা হবে।

প্রকল্পটি নেপাল সীমান্তের কাছে অবস্থিত গলগলিয়া থেকে শুরু হয়ে বাগডোগরা বিমানবন্দরে এনএইচ-২৭ মহাসড়কের সঙ্গে মিলবে। বিমানবন্দরটিতে ব্যস্ত সময়ে ৩ হাজার যাত্রী সামলানোর উপযোগী একটি নতুন গ্রিন টার্মিনাল ভবন ও ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে।

নিতিন গডকড়ি জানান, শিলিগুড়ি করিডোরে অবস্থান হওয়ায় এ প্রকল্প উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করবে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত সহজ করবে। এটি বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কির যানজট কমাবে এবং চা ও কৃষি পণ্য পরিবহনে গতি আনবে।

দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্টা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ২ (এএইচ২)-এর অংশ হয়ে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ীকে যুক্তকারী ৩৮ কিলোমিটার আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরকে শক্তিশালী করবে।

ভারতের কৌশলগত লাইফলাইনখ্যাত এই শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেকের নিরাপত্তায় একটি ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন, চার লেনের রেল ট্র্যাকিং এবং শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই-স্পিড রেল করিডোর নির্মাণের পরিকল্পনাও করছে দেশটির সরকার।

সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension