
শাহজালাল সুজন
মাহে রমজান আসে হেসে
মুসলিম বাগে শান্তি হয়,
পাপ গুলো সব ঝরে গিয়ে
শুকনো পাতা যেমন বয়।
কেউবা আবার ফুলের গায়ে
তরুণ প্রাণে ফেলে দাগ,
এদের জীবন পাপের ঘড়া
রোজা পেয়েও তপ্ত বাগ।
কালক্ষেপণে হেলায় ফেলায়
নাফরমানির কাটে দিন,
আঁধার ঘেরা অন্তর এদের
বাজে নাতো সুখের বীণ।
দেখতে দেখতে মাহে রমজান
যাবে চলে অনেক দূর,
আর কি পাবে মুমিন মুসলিম
বিদায় ঘন্টায় দিলে সুর।



