যুক্তরাষ্ট্র

ভারত শক্তিশালী দেশ: যুক্তরাষ্ট্র

ভারতের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। শনিবার (৩০ মে) তিনি বলেন, ভারত একটি শক্তিশালী দেশ এবং তারা দ্রুত তাদের সামরিক সক্ষমতা আধুনিকায়ন করছে। খবর এনডিটিভির। সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হেগসেথ বলেন, ভারত বর্তমানে এমন একটি অবস্থানে পৌঁছাচ্ছে যেখানে তারা উচ্চমাত্রার সামরিক অভিযান চালাতে সক্ষম। তারা শক্তিশালী শিল্প ও লজিস্টিক অবকাঠামো গড়ে তুলছে।

নয়াদিল্লি ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী। হেগসেথ উল্লেখ করেন, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে সামরিক উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্র কাজ করছে, যাতে সক্ষমতা আরও বৃদ্ধি পায়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পকে আরও বিস্তৃত ও আধুনিক করার প্রক্রিয়ায় রয়েছে। এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, আশিয়ান দেশসমূহ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক নিয়েও হেগসেথ আলোচনা করেছেন। হেগসেথের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চল বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা, এবং এই অঞ্চলের নিরাপত্তা অনেকাংশে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ওপর নির্ভরশীল।

তিনি সতর্ক করে বলেন, চীনসহ কোনো দেশই যেন আধিপত্য প্রতিষ্ঠা করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে না পারে। চীনের প্রসঙ্গে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে, তবে কোনো দেশকেই আধিপত্য বিস্তার করতে দেয়া হবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension