
সালমা আক্তার চাঁদনী
এক যে ছিল রাজা
তার নেইকো কোন প্রজা,
ভালোবাসে ফুল
করে নাকো ভুল।
নদীর ঘাটে গিয়ে
পাড় হয় নৌকা দিয়ে,
নদীর জলে ভাসে
শাপলা দেখে হাসে।
ছোট্ট ছোট্ট ঢেউ
মন দেয়না কো কেউ,
রাজা দিলো মন
তার বেড়ে গেলো ধন।
আনন্দ অনুভুতি হৃদয়
তোমার আনন্দিত মন,
এ মনটা পাওয়া যাবেনা
দিলে হাজারো ধন।



