প্রধান খবরবাংলাদেশ

মহান স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছাবার্তা

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই একই বিবৃতিতে গণতন্ত্রায়ণের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার করেছে ওয়াশিংটন।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বাংলাদেশ আজ এক বিশেষ দিন উদ্‌যাপন করছে। আজকে তাদের এই মহান স্বাধীনতা দিবসে দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করিয়ে দিতে চাই, দুই দেশকেই অধিক নিরাপদ, শক্তিশালী ও উন্নত করে তুলতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছে যুক্তরাষ্ট্র।

এবারের মহান স্বাধীনতা দিবস এক ঐতিহাসিক মুহূর্তে উদ্‌যাপিত হচ্ছে উল্লেখ করে রুবিও বলেছেন, দেশটির অন্তবর্তীকালীন সরকার একটা সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের সুযোগ পাবে দেশের জনগণ।

তিনি আরও বলেন, গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে। এছাড়া, অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য ঢাকার সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখতে আগ্রহী ওয়াশিংটন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension