প্রধান খবরবাংলাদেশ

মাদক সম্রাট সংসদেই আছে বলে মন্তব্য করেছেন:এরশাদ

রূপসী বাংলা ডেস্ক:মাদক নির্মূলের নামে বন্দুকযুদ্ধে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘মাদক নির্মূলের নামে যাদের হত্যা করা হচ্ছে, তারা কারা, আমরা জানি না। মাদক সম্রাট তো সংসদেই আছে। তাদের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলান।’ বুধবার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউট মিলনায়তনে জাপার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারে না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। কোথাও এ ধরনের ঘটনার নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না।’ মাদক নির্মূলে আগামী সংসদ অধিবেশনেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখে আইন করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

ঢাকা শহরের যানজট প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘যানজটের কারণে প্রতিদিন ৫১ লাখ কর্মঘণ্টা অপব্যয় হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ।  এ থেকে পরিত্রাণ পেতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করে ঢাকাকে যানজট মুক্ত করবো।’

এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংসদে বিরোধী দলীয় নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension