
প্রবাস
যুক্তরাষ্ট্রে আগামী বৃহস্পতিবার থেকে রমজান শুরু
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। ভিন্ন ভিন্ন সূত্রমতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দেড়শ কোটি মুসলমান রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার প্রথম রমজানে সেহেরীর শেষ সময় হবে ভোর ৪টা ০১ মিনিটে এবং ইফতারের সময় হবে সন্ধ্যা ৮ টা ০৮ মিনিটে।
উলামা সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া জানান, বিশ্বের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। অন্যান্য মসজিদের ইমাম এবং খতীবগণও বিষয়টি নিশ্চিত করেছেন।



