প্রবাস

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মজয়ন্তী উদযাপন প্রকৃতি নিউইয়র্ক’র

রূপসী বাংলা ডেস্ক:কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে নিউইয়র্কের বরীন্দ্রপ্রেমী সংগঠন “প্রকৃতি নিউইয়র্ক ” স্থানীয় সময় শনিবার ১২ ই মে সন্ধ্যায় নিউইয়র্কের বাংগালী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের পি এস ৬৯ এর মিলনায়তনে “অন্তর মম বিকশিত কর “ শিরোনামে  সপ্তমবারের মতন আয়োজন করেছিল এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের।

 

কবির ১৫৭তম  জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এবারে প্রকৃতি ডালি সাজিয়েছিল “গীতাঞ্জলী” থেকে রবীন্দ্রনাথের গান, পাঠ ও নৃত্য দিয়ে। অনুষ্ঠানের পর্দা উন্মোচিত হয় সম্মেলক গান ‘হে নূতন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষন ‘ গানের মধ্য দিয়ে।  প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশের দুই কৃতি সন্তান স্বাধীন বাংলা বেতারের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। এর পর একে একে পরিবেশিত হয় “অন্তর মম বিকশিত কর”,”আজি এই গন্ধবিধুর সমীরণে”,”নিভৃত প্রাণের দেবতা”, ” মেঘের পরে মেঘ জমেছে”,”তুমি কেমন করে গান করো হে গুনী”, “বেঁধেছি কাশের গুচ্ছ “, “দয়া দিয়ে হবে গো মোর”, “তুমি এবার আমায়”, “আজি শ্রাবণ ঘন গহন’,“আলোয় আলোকময়” –সহ পঁচিশটা একক এবং সম্মেলক গান এবং  আরো ছিল কবীগুরুর অনবদ্য সৃষ্টি গীতাঞ্জলি থেকে আবৃত্তি এবং নাচ। অনুষ্ঠানে সংগীত শিল্পীরা হলেন-সুব্রত দও, রেজা রহমান, জয়ন্তী ভট্রাচার্য্য জয়া, মৌগন্ধা আচার্য্য, মিনি কাদের, রুপালি ঘোষ, মৃনাল ঘোষ, দিঠি হাসনাত, চন্দ্রিকা দে সেঁজুতি, প্রসুন ঘোষ রায়, প্লামি দাস গোপ, সোনিয়া মুওালিব, অমিত দে ও জলি কর। নিত্য পরিবেশনায়- নন্দিতা দাস ও মাহিমা আলী খান, তবলায়- পিনাক পানী গোস্বামী, মন্দিরায়-শহিদ উদ্দিন, কি-বোড-মোহাম্মদ রিপন, মঞ্জ সজ্জা-অমিত দে, গ্রহন্থা-নাজনীন সীমন, পাঠ ও আবৃওি- অসীম সাহা ও নাজনীন সীমন। শব্দ ও আলো- নিবির খান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension