
প্রধান খবরবাংলাদেশমুক্তিযুদ্ধ
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবুল হাসেমের দাফন সম্পন্ন
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। আজ ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ১১টায় কুমিল্লায় তাঁকে রাষ্ট্রীয় সন্মানে দাফন করা হয়।

এর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে মরহুমের নামাজে জানাজা পড়া হয়। জানাজার আগে মুক্তিযোদ্ধা আবুল হাসেমকে গার্ড অব অনার এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দাফনে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট এবং এসপি প্রশাসনিকভাবে উপস্থিত ছিলেন। এছাড়াও পরিবারের সদস্যসহ এলাকার গণমান্য নাগরিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গতকাল ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মারা যান। তিনি মস্তিষ্কে রক্তরণজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মুক্তিযোদ্ধা আবুল হাসেম ২ নম্বর নম্বর সেক্টরে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।



