অর্থনীতি ও বাণিজ্যবাংলাদেশযুক্তরাষ্ট্র

রোববার আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০% বাড়তি শুল্ক আরও কমানোর বিষয়ে আলোচনা করতে রোববার দুইদিনের সফরে ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধিদল। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, তাদের সফরকালে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক আরও কমানোর বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, ‘ইউএসটিআর’র প্রতিনিধিদল দুইদিনের সফরে ১৪ই সেপ্টেম্বর ঢাকা আসবে। বাংলাদেশের ওপর আরোপিত শুল্কহার আরও কমানোর বিষয়ে তাদের সঙ্গে নেগোশিয়েশন করবো।

এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওপর আরোপিত রেসিপ্রোকাল ডিউটি ২০% থেকে কমিয়ে ১৫% নির্ধারণের বিষয়ে দুই দেশের মধ্যে নেগোশিয়েশন চলছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউএসটিআর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। নতুন করে নেগোশিয়েশনে দুই পক্ষ একমত হলে খসড়ায় প্রয়োজনীয় সংশোধন এনে তা চূড়ান্ত করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৭ই আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্কহার কমিয়ে ২০% করেছে। তবে দেশটির সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। এটি আরও কমিয়ে ১৫%-এ নামিয়ে আনার লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে চায় ঢাকা। এ কারণে আলোচনার জন্য ইউএসটিআরের কাছে সময় চায় বাণিজ্য মন্ত্রণালয়।

এই অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকা সফরে আসছে সহকারী ইউএসটিআর ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বাণিজ্য নীতি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত।
সফরকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রতিনিধিদলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension