বাংলাদেশযুক্তরাষ্ট্র

লস অ্যাঞ্জেলেসের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ৮৫ মাইল দক্ষিণে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে জেট উড়োজাহাজ দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোরে লস অ্যাঞ্জেলেস এলাকার বাইরে ওই বিমানবন্দরের কাছে একটি মাঠে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে আগুনে উড়োজাহাজটি পুড়ে যায়। ছোট কর্পোরেট এই জেট উড়োজাহাজে থাকা ছয়জনই মারা যান।

উড়োজাহাজটি লাস ভেগাস থেকে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে যাত্রীদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

সূত্র: রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension