প্রধান খবরবাংলাদেশ

শিগগিরই ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হবে: প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফের শিবির থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে সরকারের সকল পদক্ষেপের প্রতি স্থানীয় জনগণ সর্বাত্মক সমর্থন দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।বুধবার (২৩ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএফপিএয়ের নির্বাহী পরিচালক নাটালিয়া কানেম সৌজন্য সাক্ষাত করলে প্রধানমন্ত্রী তাকে এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানিবক কারণে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় স্থানীয় জনগণ তাদের খুব সহায়তা করছে। মিয়ানমার যতদিন তাদের নাগরিকদের ফিরিয়ে না নেয়, ততিদন ভাসানচরে তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। অল্পদিনের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে ওখানে স্থানান্তর করা হবে।তিনি বলেন, সরকার যদিও রোহিঙ্গাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, তারপরেও রোহিঙ্গারা আশ্রয় কেন্দ্রগুলোতে খুবই অমানবিকভাবে অবস্থান করছে।প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিন অন্তত ৬০টি শিশুর ক্যাম্পে জন্ম নিচ্ছে এবং বর্ষার কারণে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।বর্ষা মৌসুমে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মিয়ানমার যতদিন না তাদের নাগরিকদের ফিরিয়ে না নেয়, ততিদন ভাসানচরে তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। অল্পদিনের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে সেখানে সরিয়ে নেওয়া হবে।ইউএনএফপিএর সহায়তা অব্যাহত রাখার কথা প্রতিশ্রুতি দিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক দারিদ্র্য বিমোচনে বাংলাদেশর অগ্রগতি, প্রসূতি মায়ের চিকিৎসাসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension