বাংলাদেশরাজনীতি

সরকারের কাছে এতো টাকা নেই যে, আমাকে কিনতে পারে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ডিবি অফিসে আমার জন্য খাবারের যে আয়োজন করা হয়েছিল তা আমি খাইনি। তবে ডিবি হাুরনের অনুরোধে ও সৌজন্যতা রক্ষা করতে তার বাসা থেকে আনা খাবার সামান্য খেয়েছি।

৩০ জুলাই, রোববার দুপুরে নয়াপল্টনে তার কার্যালয়ে এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাকে অনুরোধ করে খাবার খাইয়ে সেটার ছবি-ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য কর্মকাণ্ড। যারা এই কাজ করেছে তা অত্যন্ত নিম্নরুচির পরিচায়ক।

বিএনপির এই নেতা বলেন, এটা একধরনের তামাশাপূর্ণ নাটক। সরকার কখনও গয়েশ্বরকে কিনতে পারবে না। সরকারের কাছে এতো টাকা নেই যে, গয়েশ্বরকে কিনতে পারে। কোনো প্রলোভনে গয়েশ্বর বিক্রি হবে না।

গয়েশ্বর আরও বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা, মরার আগে যেন এই সরকারের পতন দেখে যেতে পারি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension