
অনিল সেন
আজকাল সুস্বাদু মৃত্যুর মতো তোমার কথা
বারেবারে মনে পড়ে
জন্মের ভেতর কঞ্চির মতো লুকানো পরিণতি
তোমার আমার শেষ কথোপকথন
অবিস্মরণীয় ভ্রমণপথে পেছন ফিরে হাঁক
পাঁজরে লুকিয়ে থাকা সুস্বাদু মৃত্যুর মতো
তোমাকে আর দেখা হয় না পুকুরজলের আয়নায়
মনের মাঝে ছবি ভাসে দোদুল্যমান পানা
গভীর রাতে ভ্রমণ করি কেবল কাছে যাওয়া
আঁধার কেটে যায় সুস্বাদু মৃত্যুর স্নিগ্ধতায়
তোমার আনন্দের নিচে নীল আকাশ আছে
যদি চাও বৃষ্টির প্রথম জলে ধুয়ে দেব—
সুস্বাদু মৃত্যুর মতো



