আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়াকে হারানোর মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ ইউরোপ নিশ্চিত: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ ইউরোপ নিশ্চিত করা সম্ভব। ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, মস্কোর বিরুদ্ধে ১০ম প্যাকেজের নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তার মতে, যুদ্ধে রাশিয়ার পরাজয় নির্ভর করছে দেশটিকে দ্রুত নিষেধাজ্ঞার মধ্যে আটকে ফেলায়। মস্কো যাতে আরোপিত নিষেধাজ্ঞা পাশ কাটাতে না পারে, সে ব্যবস্থা করা।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যাতে নিষেধাজ্ঞা এড়াতে না পারে, সে ব্যবস্থা করা ইউরোপের একটি সাধারণ কাজ। এ কাজটি আমরা যত দ্রুত এবং যতটা ভালোভাবে করতে পারব, তত দ্রুত আমরা রাশিয়াকে পরাজয়ের মাধ্যমে আগ্রাসন ঠেকাতে পারব।’

সম্প্রতি রাশিয়ার ওপর ইউরোপের নিষেধাজ্ঞা আরোপের গতি মন্থর হয়ে গেছে মন্তব্য করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ খুবই গুরুত্বপূণ। এটি তার দেশের জনগণের জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে।

‘দুঃখজনক হলেও এটি সত্য যে, শুধু যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা যাবে না। এর জন্য ইউরোপীয়দের মধ্যে আস্থা তৈরি করতে হবে। আমাদের প্রয়োজন ইউরোপীয়দের একত্র হওয়া,’ বলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নেতা।

এর আগে বৃহস্পতিবার সকালে ভন ডের লেনের নেতৃত্বে ইউরোপীয় কমিশনের একটি দল ইইউ-ইউক্রেন সম্মেলনে অংশ নিতে কিয়েভ পৌঁছায়। শুক্রবার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension