আন্তর্জাতিক

ইরানকে ঠেকাতে’ ইসরাইলে আসছেন বাইডেন: ইসরাইলের প্রধানমন্ত্রী

ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ইরানকে ঠেকাতে, নিজেদের যৌথ কার্যক্রম বৃদ্ধি করতে ইসরাইল সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন৷ খবর আল আরাবিয়ার৷

প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করার পর অবৈধ ইহুদি দেশটির প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভার সঙ্গে রোববার দ্বিতীয় বৈঠকে বসেন।

এ বৈঠকে তিনি বাইডেনের ইসরাইল সফর নিয়ে কথা বলেন।

মন্ত্রীদের উদ্দেশ্যে ইয়ার লাপিদ বলেন, বাইডেনের বৈঠকের প্রধান ও গুরুত্বপূর্ণ ইস্যু হবে ইরান।

তিনি তার বক্তব্যে আরও বলেন, আমেরিকার রাজনীতির ইতিহাসে ইসরাইল যে কজন কাছের বন্ধু পেয়েছে, বাইডেন হলেন তাদের মধ্যে একজন।

নিজ মন্ত্রীদের সঙ্গে ইরানের ইউরোনিয়াম বৃদ্ধির বিষয়টি নিয়ে কথা বলেন ইয়ার লাপিদ৷

তিনি জানান, ইরান তাদের ইউরোনিয়াম বাড়িয়েছে, যা তাদের সঙ্গে হওয়া চুক্তির সম্পূর্ণ বিরোধী।

এদিকে ইরানের সঙ্গে ২০১৫ সালের পুরনো একটি পারমাণবিক চুক্তি নতুন করে করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরাইল প্রথম থেকে এ চুক্তির বিরোধীতা করে আসছে৷

আল আরাবিয়া

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension