Uncategorized

ইরানের সংসদ কার্যক্রম স্থগিত

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সংসদ সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেয়া হয়েছে।

সংসদ সদস্যদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সংসদ স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে দেশটিকে।

ইরানের সিনিয়র সংসদ সদস্য নিজাম মোসাভি জানান, ২৯০ জন সদস্যদের মধ্যে ৪৭ জন এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইরানের সংসদ এর আগেও সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। এমনকি ২০২০ সালে যখন করোনা প্রথম হানা দেয় তখন এই ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকজন সংসদ সদস্য মারা যান।
গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বর্তমানে ইরানের অন্তত ১০ জন সংসদ সদস্য হাসপাতালে ভর্তি আছেন।

অভিযোগ ওঠেছে কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পরও বিভিন্ন সভা ও সংসদের অধিবেশনে অংশ নিয়েছেন।

জালাল রশিদ নামে দেশটির একজন সংসদ সদস্য টুইটে জানান, রোববার তিনি বেশ অবাক হন যখন দেখতে পান তার বেশ কয়েকজন সহকর্মী করোনায় আক্রান্ত হয়েও সভায় অংশ নিয়েছেন।

সূত্র: আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension