আন্তর্জাতিকপ্রধান খবর

ইরান জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা

ইরানজুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এর আগে তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসরাইলি সেনাবাহিনী ইরানে এই হামলা চালায়।

ইসরাইলের বিমান বাহিনী জানিয়েছে, সকালে ৩০টি যুদ্ধবিমান ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে ৬০টিরও বেশি যুদ্ধাস্ত্র বা বোমার ব্যবহার করা হয়েছে।

তারা জানায়, প্রথম দফার হামলায় নিশানা করা হয় ইয়াজদ অঞ্চলের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র সদর দফতর। এরপর হামলা চালানো হয় ইসফাহান, বুশেহর ও আহভাজের সামরিক স্থাপনায়।

উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে, রাতের বোমা হামলায় যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension