বাংলাদেশ

এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

কিছু সময় ধানমন্ডির বাসা ‘মাহবুব ভবনে’ মায়ের সঙ্গে থাকার পরে শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন জুবাইদা রহমান।

বিকেল তিনটায় তিনি হাসপাতালে আসেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘ভাবি বিকেল ৩টা ৩৮ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আসেন। এই ‍মুহূর্তে তিনি সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে আছেন।’

আতিকুর রহমান রুমন বলেন, ‘গতকাল গভীর রাতে হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ফিরেছেন ভাবি। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দু বানু রয়েছেন।’

লন্ডন থেকে শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে বেগম জিয়ার শয্যার পাশে থাকা ছাড়াও মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কয়েকবার বৈঠকও করেছেন। জুবাইদা রহমান এই মেডিকেল বোর্ডেরও সদস্য। আগের বৈঠকগুলোতে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত থাকলে গতকাল সশরীরে তিনি অংশ নেন।

রুমন জানান, সার্বক্ষণিক জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিবিডভাবে দেখভাল করছেন এবং বেগম খালেদা জিয়ার শয্যার পাশে থাকছেন। ধানমন্ডির বাসায় আসলেও টেলিফোনে টাইম টু টাইম তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ-খবর রাখছেন।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।

Show More

Related Articles

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension