প্রধান খবরবাংলাদেশ

কোটা আন্দোলনে হতাহত পুলিশের সংখ্যা জানালেন আইজিপি

ছাত্র-জনতার আন্দোলন দমন করতে গিয়ে ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন আইজিপি মো. ময়নুল ইসলাম। এছাড়া বহু সদস্য আহত রয়েছেন। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০৭ জন।

রবিবার রাজধানীর পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন আইজিপি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইজিপি ময়নুল ইসলাম। এসময় নিহত ও আহত পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, “কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন র‌্যাব সদস্য রয়েছেন। এছাড়া বহু আহত রয়েছেন। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া হামলায় গুরুতর আহত ২৭ জন পুলিশ সদস্য ভর্তি রয়েছেন, যার মধ্যে একজন আইসিইউতে আছেন। আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছি। পাশাপাশি আহতদের পরিবারকে মানসিকভাবে সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করেছি।”

তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে পুলিশকে কাজে ফেরানো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। প্রাথমিকভাবে আমরা ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছি। ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত আমাদের ট্রাফিক সদস্যরা কাজ শুরু করেছেন। আমার ট্রাফিক জনবলের সমস্যা নেই। তবে যে সমস্যা রয়েছে তা হলো- একটি ভীতি কাজ করছে। এটি কাটিয়ে উঠতে ছাত্রদের অনেকেই কাজ করছে। ভিআইপি রোডে বেশি করে ট্রাফিক পুলিশ দিয়েছি। তাদের পাশাপাশি শিক্ষার্থীরা রয়েছে, স্কাউট ও বিএনসিসি রয়েছে। এছাড়াও কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় এ জন্য আমরা ছাত্রদের সমন্বয়কদের সঙ্গেও যোগাযোগ রাখছি।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension